তামিমৌ ত্রমি
Article | ২১-০১-২০২৩ | Uploaded By: সাইট ক্রলার | Views: ১৪৬ | Magazine : দেহলিজ | Words Count : ৭০ | Reading Time : ১ Minutes | Print | eBook | Email | Share on facebook | Share on twitter Author: iPatrika Crawler
তামিমৌ ত্রমি

 নখর 





ছোটবেলায় আমার নখ খুব পাতলা ছিল।

ডাক্তার বলেছিলেন নিয়মিত লেবু খেতে।

মা বলেছিলেন রোজ নখে লেবুর রস লাগাতে।

ক্রমে ক্রমে নখ প্রখর ও শানিত হয়েছিল।

এখন, আবার কিছুদিন ধরে লক্ষ্য করছি,

নখ ভেঙে ভেঙে যাচ্ছে।


বুঝতে পারছি,

যত দ্রুত সম্ভব লেবু খেতে শুরু করা উচিৎ। 

পারলে কাল থেকেই লেবুর রস বা ভিনিগারে 

কিছুক্ষণ দশাবতার ভিজিয়ে রাখা উচিৎ।


কিন্তু আমি কিছুই করছি না।


সময়মতো ছেঁটে ফেলতে না জানলে 

নখ শানিত ও প্রখর করে কাজ নেই।


এত এসিডিক নখ নিয়ে আর যা-ই হোক,

ধর্ম হয় না।


 

Uploaded By: : iPatrika Crawler

Views : ১৪৬ times

Published On : ২১-০১-২০২৩

Article Type : Article

Rating :

 
Review Comments
Social Media Comments