কবিতা বন্দ্যোপাধ্যায়
Article | 18-11-2023 | Uploaded By: সাইট ক্রলার | Views: 122 | Magazine : Wall-Magazine(crawler) | Words Count : 118 | Reading Time : 1 Minutes | Print | eBook | Email | Share on facebook | Share on twitter Author: iPatrika Crawler
কবিতা বন্দ্যোপাধ্যায়

 বহুতল



অনেক চেষ্টা করেও এক লাইন লিখতে পারলাম না ,

লেখার উপজীব্যই যেন হারিয়ে গেছে ,

বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে কংক্রিটের দেওয়াল...


প্রবাসে কিছুই চাইনি, চেয়েছিলাম শুধু  একমুঠো আকাশ !

যেখানে আমার কল্পনারা ডানা মেলতো, 

তার বিশাল বুকে মাথা রেখে গান শোনাতাম কখনো, 

হারিয়ে যেতাম কখনো নীড়ে ফেরা পাখিদের সঙ্গে !

আরাবল্লীর রুক্ষতাকে ছাপিয়ে আমার মনটাকে সবুজ রেখেছিল ঐ একফালি আকাশ...

 মনে মনে জলছবি আঁকতাম সেখানে ;

নীল জমির উপর সাদা বুটির জামদানি পরে হত আমার বাসর ! 


কতবার বলেছি, 'তুমি একা আমার হতে পারোনা' ?

প্রতিবারই উত্তর এসেছে 'না'

আর সেই জন্যই হয়তো আমার ব্যালকনির সামনে আজ নির্মীয়মান বহুতল,

 কংক্রিটের একটু একটু করে বেড়ে ওঠা দেওয়াল তোমাকে ছোঁয়ার বাসনায় !

 হয়তো মাল্টিস্টোরিড বিল্ডিংয়ের প্রেমে পড়ে যাবে তুমি ,

আর আমার এক বুক যন্ত্রণা আছড়ে পড়বে কঠিন দেওয়ালের গায়ে !

তুমি দেখেও দেখবে না ...

 

Uploaded By: : iPatrika Crawler

Views : 122 times

Published On : 18-11-2023

Article Type : Article

Rating :

 
Review Comments
Social Media Comments