পৃথ্বীশ দত্ত
Article | ১৮-১১-২০২৩ | Uploaded By: সাইট ক্রলার | Views: ২১৬ | Magazine : Wall-Magazine(crawler) | Words Count : ৮৬ | Reading Time : ১ Minutes | Print | eBook | Email | Share on facebook | Share on twitter Author: iPatrika Crawler
পৃথ্বীশ দত্ত

 বহুত্ব-বাদ 



অনেক বুড়োরা একসাথে মিলিত হলে 

কেমন করে জোয়ান মরদ হয়ে যায়,

অনেক শিশুরা একসাথে হলে 

বাবার চেয়েও  তারা বড়ো হয়ে ওঠে,

যুথবদ্ধ পাখিরাও গেয়ে ওঠে বিবাদসংগীত,


অনেক অনেক রাত্র একসাথে মিশে গেলে 

অমানিশা বলে আর কিছুই থাকে না ।

অনেক অনেক দিবস একসাথে হয়ে গেলে 

চন্দ্রিমাহীন একঘেঁয়ে জীবনের ধারাপাত,

বহু জীবন একে এসে একাকার হলে...

অনেক তরঙ্গ একসাথে মিশে গেলে 

তীরে এসে আচড়ে পড়ে উপদ্রুত যাপন !


বহু মৃত্যু একসাথে যদি গাঁটছড়া বাঁধে 

পৃথিবীটা ঠিক পৃথিবীর মতো থাকে না আর,

বহু নারী যদি একসাথে আসে, বহুপ্রেম...

বাণপ্রস্থে জাগে তখন প্রবল প্রেরণা !

তাই বহু'র  থেকে বহুদূরে--

শুধু রিনিকে চেয়েছি আমি একক হিসাবে ।

 

Uploaded By: : iPatrika Crawler

Views : ২১৬ times

Published On : ১৮-১১-২০২৩

Article Type : Article

Rating :

 
Review Comments
Social Media Comments