ইন্দিরা দাশ
Article | 18-11-2023 | Uploaded By: সাইট ক্রলার | Views: 210 | Magazine : Wall-Magazine(crawler) | Words Count : 113 | Reading Time : 1 Minutes | Print | eBook | Email | Share on facebook | Share on twitter Author: iPatrika Crawler
ইন্দিরা দাশ

বেবিকটে সন্দেহ দুলছিল



মেয়েটি কাল রাতে এসে পৌঁছেছে

মেয়েটির আট মাস পেটটার চামড়া টানটান ছিল

মেয়েটির উনিশ বছরের যোনিপথ চিরে দিতে হোল

মেয়ে তবে প্রসব করল তামাটে ধূসর চোখ বাচ্চা

মেয়েটির কাছে কেউ আসেনা

মেয়েটির কোলের কাছে অনন্ত ক্ষিদে কেঁদে চলে

মেয়ের বুকে এসে তাই হাজির হয়েছে নিবৃত্তি

মেয়েকে প্রশ্ন করে লাভ হয়নি

মেয়েটা ছুটি চায়না

মেয়ে মাড় দেওয়া সাদা এপ্রনের দিকে

দুচোখে ভয়ের মেঘ নিয়ে তাকায়

মেয়ের বুকের মাংসের আলুথালু চাপে হাঁসফাঁস করে ওঠে একান্ত পুঁটলি

মেয়েটি বেবিকটে সম্পূর্ণ অবিশ্বাসী 

চোরাটান 

  


পায়ে পায়ে ট্রলি ঠেলে এগিয়ে চলেছে অ্যাডিডাস স্নীকার্স

পরিশীলিত কণ্ঠে মনে করিয়ে দেওয়া হচ্ছে

হ্যান্ড-লাগেজে মাফলার-টুপি

পরোটার সাথে ছোট্ট প্যাকেটে লেবু সন্দেশটি

চেক-ইন’এ মোবাইলের পাওয়ার-ব্যাঙ্ক।


বুকের ভেতর অক্ষরবৃত্ত বিদ্রোহী বর্ণমালার সাথে রফা সেরেও বলছে

‘রিঝ মন ভেদন বাঁশরিবাদন কঁহা শিখলি রে কানহা?’


পাঁজরের গভীরে ক্যাকটাস-জন্ম রক্ত ছড়িয়ে বলে

‘না জানে কোই হমারি অধুরি কহানী’।


 

Uploaded By: : iPatrika Crawler

Views : 210 times

Published On : 18-11-2023

Article Type : Article

Rating :

 
Review Comments
Social Media Comments