জুয়েল মাজহার
Article | 30-09-2023 | Uploaded By: সাইট ক্রলার | Views: 144 | Magazine : Wall-Magazine(crawler) | Words Count : 69 | Reading Time : 1 Minutes | Print | eBook | Email | Share on facebook | Share on twitter Author: জুয়েল মাজহার
জুয়েল মাজহার

কাপাস তুলোর দিন

জুয়েল মাজহারের




গুহামুখে খিল আঁটা, ফেটেছে কি তোমার কার্পাস?


লালাঙ্কুর ভগজবা!

না না বলে মুখর ঝিল্লিকা;



হপ্তাকাল পরে এসো। যেথা খুশি ছেড়ে দিয়ো হাঁস

আজকে ছেড়ো না, আজ ভেতরে খেলছে জোনাকিরা



মানলাম ঠিক আছে। এরপর কী হবে কী হবে!

ঘুমন্ত মাছেরা জেগে করে যাবে পুচ্ছ-তাড়না

প্রেতের নিশ্বাসে ফের কপাটের হুড়কো খুলে যাবে


 


উইঢিবি কাছে পেলে শিঙে ষাঁড় মাটি খুঁড়বে না?



খরগোশ

 

রাতে প্রতিবেশী তারাদের ঘরে জন্মায় 

ছোটো তুলতুলে খরগোশ

 

দিনে ছোটে-দৌড়ায় ঝোপেঝাড়ে 

                  রাতে নীলে

                                                              #

বেড়ে ওঠে ঘাসে, প্রাতরাশে

                      দলে দলে...

 

Uploaded By: : জুয়েল মাজহার

Views : 144 times

Published On : 30-09-2023

Article Type : Article

Rating :

 
Review Comments
Social Media Comments