বহতা অংশুমালী মুখোপাধ্যায়
Article | 18-11-2023 | Uploaded By: সাইট ক্রলার | Views: 156 | Magazine : Wall-Magazine(crawler) | Words Count : 106 | Reading Time : 1 Minutes | Print | eBook | Email | Share on facebook | Share on twitter Author: iPatrika Crawler
বহতা অংশুমালী মুখোপাধ্যায়

 ভ্রমণের মত




খুব মশলা কষে নিয়ে আমি ছানার ডালনায় ঠান্ডা জল ঢেলে দিই

অথচ আমার ভাইয়ের বউয়েরা বলেছে গরম ক্বাথে ঠান্ডা জল রান্নার উৎসাহ নিভিয়ে দেয়

কয়েকটা প্রেমেই আমি আগে শুয়ে নিয়ে তারপরে প্লেটোনিক পথে হেঁটেছি

অথচ মনের পাকদন্ডী বেয়ে শরীরে নামাই সংস্কারী ভারতীয়ের দস্তুর

ত্বকের ক্যানসারের ভয়ে কত কত সানস্ক্রিন ক্রিম বিক্রী হচ্ছে

কত কত মেয়েরা মেখে ফেলছে

অথচ দেশ জুড়ে চাষীরা ত্বকের কর্কট রোগে না মরে

মরছে বেমালুম না খেয়ে

বিজ্ঞাপনের কাগজকে পূর্ণ অবিশ্বাস ক'রে আমি দিন দিন রোদে পুড়ে কালো হচ্ছি

আর মাঝে মধ্যে খেয়ে দেখছি

ভাইবউদের আলুর দম

আমার চাইতে খেতে ভালো

তাহলে আমাকে এসব শেখালে না কেন? এসব বিশ্বাস?

নীলষষ্ঠী শিবরাত্রি এইসব?

জানলার দিকে তাকিয়ে

চলচ্ছক্তিহীন অন্ধ মা

থেমে থেমে বলছেন এখন

তোর এই ল্যাবরেটরিময় জীবন

আমার ভ্রমণের মতো লাগে

 

Uploaded By: : iPatrika Crawler

Views : 156 times

Published On : 18-11-2023

Article Type : Article

Rating :

 
Review Comments
Social Media Comments