ঈশিতা ভাদুড়ী
Article | 18-11-2023 | Uploaded By: সাইট ক্রলার | Views: 165 | Magazine : Wall-Magazine(crawler) | Words Count : 40 | Reading Time : 0 Minutes | Print | eBook | Email | Share on facebook | Share on twitter Author: iPatrika Crawler
ঈশিতা ভাদুড়ী

স্ব-অবস্থান 



স্ব-অবস্থান স্পষ্ট করে দেওয়া ভালো। 

নতুবা তুমি চড়ুই কি ময়ূর 

জানবে না মানুষ।

তোমাকে কেন্নোও ভাবতে পারে ওরা, 

অথবা পিঁপড়ে।

কিছু গিরগিটি অথবা কেঁচোর আশেপাশে 

তোমাকে বসিয়ে দিতে পারে ওরা।


স্ব-অবস্থান স্পষ্ট করে দেওয়া ভালো। 

নতুবা তোমাকে সরিয়ে দিতে পারে ওরা 

স্বরলিপি থেকে, উদবৃত্ত ভেবে। 

অথবা উচ্ছিষ্টও ভাবতে পারে 

হয়তো বা।

 

Uploaded By: : iPatrika Crawler

Views : 165 times

Published On : 18-11-2023

Article Type : Article

Rating :

 
Review Comments
Social Media Comments