মোনালি রায়
Article | 18-11-2023 | Uploaded By: সাইট ক্রলার | Views: 289 | Magazine : Wall-Magazine(crawler) | Words Count : 149 | Reading Time : 2 Minutes | Print | eBook | Email | Share on facebook | Share on twitter Author: iPatrika Crawler
মোনালি রায়

 সম্ভবামি  50 - 50



সম্ভাবনা ১


ওবসিডিয়ান কালো বারান্দা

এবং মলমল সাদা 


চিক ঢাকা ও মসলিন সিথ্রু মসৃণ


ভেতর বাড়িতে প্যান্ডোরা ঘুমোচ্ছে ণঃ জাগছে


বাক্স হাতে শ্রডিঞ্জার অন্যমতে মেসন'জার


ল্যাব ম্যানুয়াল, হাড়মাংসে প্লাজমা গড়িয়ে নামছে 

স্লাইডস্যাম্পেলে লোহিত, পীত ভাসছে


সত্যি বেড়াল,  তিনরতি কচি

ইঁদুর বাবাজি 


সময়, সরে যাচ্ছে।  রাস্তা নিজেও  পালাচ্ছে


১২ হাজার বছর এবং ব্রহ্ম মূহুর্ত-পর


..স্রেফ বুজরুকি বুড়বুড় ঝুঁকি  

হাফ লাইফ বেঁচে নিল





সম্ভাবনা - ২




অনেকগুলো সুতোর টুকরো মুখে পায়রাগুলো উড়ছে।  দিনে তারা গরম সীসের বল  টেনে নিয়ে যেতে চায়, রাতে তাদের টার্গেট জোছনার আঁশ


আমরা ঘরের কাঠামো গড়ছি লাল মাটির সরায়। যেখানে পায়ের নখ খইয়ে দেয় ভারী জলের নদী...  সরষে খেতের জ্বলে ওঠা হলুদ,  নীলবর্ণ জোনাকি'র মায়ায় কুহকী খেলায় মাতে 


শহরের পাথর দেওয়াল বহুতল কংক্রিট ট্র‍্যাকে ঊর্ধ্বমুখ রেলগাড়ি ছোটে  

...

ডিজিটাল আলোর সরণী বেয়ে সারেঙ্গী  মিলছে গীটারে...

মার্জার'নয়না দীর্ঘাঙ্গী -- হরিণাক্ষীর পীত'কোমর আশ্লেষে জড়িয়ে ধরেছে


ছাইদানে পোড়া সীতার দেহ থেকে জেগে উঠে আর এক সীতা দাঁড়িয়েছে  মঞ্চের সীমিত গন্ডী পেরিয়ে

....


দিন আসছে, দিন চলে যাচ্ছে... 


এক একটা ঘটনার সামনে পেছনে ওপরে নীচে ভিড় বাড়াচ্ছে আয়তনে বড় হতে থাকা সম্ভাবনারা....



।।।

 

Uploaded By: : iPatrika Crawler

Views : 289 times

Published On : 18-11-2023

Article Type : Article

Rating :

 
Review Comments
Social Media Comments