শংকর এন সিনহা
Article | 18-11-2023 | Uploaded By: সাইট ক্রলার | Views: 117 | Magazine : Wall-Magazine(crawler) | Words Count : 118 | Reading Time : 1 Minutes | Print | eBook | Email | Share on facebook | Share on twitter Author: iPatrika Crawler
শংকর এন সিনহা

 ভ্রম



দ্রব্য  আর দ্রাব্যতা সংমিশ্রণে যে দ্রবণ

আজ রসায়নে এক  বিক্রিয়া


বিকৃত কোনও ক্রিয়া নয় 

শুধুই এক অসফল প্রক্রিয়া


প্রেম আর প্রতিজ্ঞা রাখে না

অপেক্ষা করে বিভিশিখা এক বিয়োগান্তক নাটকের

দিবস জানে রাত্রির কাল্পনিক আলিঙ্গন

রাত্রি সকাল দেখে এক অবসাদ অতৃপ্ত বিশ্রাম

তুমি কি সময় ? না সময়রূপী ভ্রান্তি বিলাস!

শান্তি- এত ধীর গতি তাও সন্তর্পনে আসে এক স্বপনের অনুভূতি।


কেন এ নিঠুর খেলা?

আমি তোমার সঙ্গে চলতে ভালবাসি কিন্তু পারি না,

না পারি, তোমার গতি কে স্তব্ধ করতে।

শুধু ফিরে একটু দেখ- আমি তোমার অনুগামী।   


অথৈ

 

কাব্যে ছিল নতুন শব্দ, গল্প পড়ায় কাটত রাত

ব্যাকরণের বিদ্ধ বানে হতেম কুপোকাত। 

বর্ণমালায় বর্ণে এলো বি-বর্ণের মেলা

ছন্দপতন কবিতা গুলো সব চাইতে সেরা

বর্ণহীন ভাষা গুলো মঞ্চে মঞ্চে ঘোরে 

মন্ত্র মুগ্ধ হয়ে শ্রোতা হাত তালি মারে

তার ই মুখের ভাষা নিয়ে তাকে ই মারছে ভাতে।

আশায় চাষা ভাবছে বসে 

আর কটা দিন যাবে।   

  


 

Uploaded By: : iPatrika Crawler

Views : 117 times

Published On : 18-11-2023

Article Type : Article

Rating :

 
Review Comments
Social Media Comments