শুভ আঢ্য
Article | 18-11-2023 | Uploaded By: সাইট ক্রলার | Views: 192 | Magazine : Wall-Magazine(crawler) | Words Count : 78 | Reading Time : 1 Minutes | Print | eBook | Email | Share on facebook | Share on twitter Author: iPatrika Crawler
শুভ আঢ্য

 বসন্তদিন 



মানুষ জন্মানোর দিনে জোনাকিগুলো আলো দেয়

আর অযথা ঘোরাফেরা করে, অথচ আলোর বদলি 

লেখা সেদিনই আমগাছের গোড়ায়... কিভাবে ও কেন

অভিভূত হওয়া এই প্রাক-চল্লিশে, এখন যৌবন প্রেম চায়

বয়সভিত্তিক; আর নদী, আর ক্যাণ্ডেললাইট 

সে তো ঝুঁকি, সে তো পুরোনো প্রণয়ের গলায় বো-টাই

ফাঁস তার কিভাবে যেন বসে অক্টেভে হলুদ পাখির মতো

মুখেতে পলাশ ডাল, পেছনে পাহাড়, পুরুলিয়া


মানুষ জন্মানোর দিনে জোনাকিগুলো পরে মুখোশও

সেই গ্রাম, সেই কিলো ও ছ'টাক পেরিয়ে খানকতক ঝগড়া

পুরোনো বক্সার, পুরোনো নাইটির তলায় আরও পুরোনো শরীর

আর ছেড়ে যায় কত ঘোরাঘুরি, কত আমগাছ, কত যৌবন

 

Uploaded By: : iPatrika Crawler

Views : 192 times

Published On : 18-11-2023

Article Type : Article

Rating :

 
Review Comments
Social Media Comments