Patrika a platform for little magazine
  • SignIn


শর্বরী চৌধুরী
Article | 18-11-2023 | Uploaded By: iPatrika Crawler | Views: 1 | Magazine : Wall-Magazine(crawler) | Words Count : 66 | Reading Time : 0 Minutes | Read | eBook | Email | Share on facebook | Share on twitter
শর্বরী চৌধুরী

আকাশ



কারখানার ভোঁ শুনে রোজ উঠি

দৌড়ই ঊর্ধ্বশ্বাসে ! 

একদিন পালালাম কাজের ফাঁকে। 

নদীর ধারে বসে দেখছি গাছ, পাখি, মাছ 

কত স্বাধীন ! 

দেখতে দেখতে হঠাৎ কানে কানে কে যেন বলে-

তুমিও মাছ হয়ে যাও, গাছ হও, হয়ে যাও পাখি ! 

উড়তে উড়তে ফিরলাম কারখানায়। 

দেখি -কারখানার ছোট্ট জানালাটাই আকাশ ! 




যাওয়া


প্রেম গেল

এলো ক্রোধ ! 

দুঃখ এলো

ক্রোধ চলে গেল । 





পথ


গোলকধাঁধায় ঘুরে দিশাহারা ! 

একটার পর একটা রাস্তার জটিলতায় 

যখন ভীত, তখন দেখলাম, সব পথই 

চলে গেছে নিজের বাড়ির দিকে । 


 

Uploaded By: : iPatrika Crawler

Views : 1 times

Published On : 18-11-2023

Article Type : Article

Rating :

 
Build your own online magazine, free hosting of magazines cms system.
Your language is : [ ]