দরজা খুলতেই দেখি রোদ্দুর
তোমাকে দেখে
ফেলে আসা গল্পের কথা মনে পড়ে
এখানে শুধু কনকনে ঠান্ডা হাওয়া
নেই কোনো কোলাহল
বায়নার ঘ্যানঘ্যানানি
যখন ঘর ছিল ভালোবাসার পীঠস্থান
শুনতাম শুধু মোহনের বাঁশি
ছেড়া শাড়ি এমনভাবে সেলাই করতাম
তুমি বলতে–
নতুন মনে হচ্ছে
এসোনা আমরা নিজেদের রিফু করি
Uploaded By: : iPatrika Crawler
Views : 1 times
Published On : 18-11-2023
Article Type : Article
Rating :