দেখো আমাদের মাটির মুরতি,ভাঙা
মুরতিসমূহ আবার আপনাআপনি
জোড়া লেগে যাবে, সেই সত্য তোমাদের
জানা উচিত ছিল,সেই ভরসায়
আমরা বেঁচে থাকি, সেই সত্য বিশ্বাস
কতবার ভেঙে গিয়েও আবার
জোড়া লেগেছে, তার ইয়ত্তা নেই।
তোমাদের বিশ্ব আমাদের বিশ্ব
একই,শুধু এই বিম্ব আরশিতে
ফেলে দেখতে শেখোনি আজও।
Uploaded By: : iPatrika Crawler
Views : 1 times
Published On : 21-01-2023
Article Type : Article
Rating :