Patrika a platform for little magazine
  • SignIn


নীলাব্জ চক্রবর্তী
Article | 30-09-2023 | Uploaded By: নীলাব্জ চক্রবর্তী | Views: 1 | Magazine : Wall-Magazine(crawler) | Words Count : 68 | Reading Time : 0 Minutes | Read | eBook | Email | Share on facebook | Share on twitter
নীলাব্জ চক্রবর্তী

ওভারল্যাপ 

নীলাব্জ চক্রবর্তী




ধোঁয়ার ভেতর ভেতর

আমি তোমার নাম বারবার

কাঁচ পর্যন্ত

হে এই সোনালী ইশকুল

অথচ

পর্দা শব্দটার কোথাও

কেমন ভারী হয়ে

এই যে ব্লু জোন এলো

রীল কাটার শব্দ বরাবর

যে বাফার

শান্ত হয়ে থাকল

কেমন অদ্ভুত সেই কেটে ফেলা ছায়ার দোকান জুড়ে

দুটো স্বপ্ন

কাগজে কাগজে

ওভারল্যাপ করছে...



সর্বনাম


আঙুলছাপের দ্বিধাটুকু নিয়েই

রোল করছে

নতুন কাঁচের জন্য

পুরনো সংখ্যাগুলো আবার

বিলাস ও ভ্রমের কাছে

কে একটা উচ্চারণ হয়ে

এই যতি পর্যন্ত

খুশবু শব্দটির প্রবণতা নিয়ে দিন আসছে

ক্রস-ওভার

একটা অস্পষ্ট দেওয়ালের বর্ণনায়

একটা আলগা রিদম

যতদূর

ছবি করছে নতুন মাংসের তারিখ

ছিঁড়ে ফেলা

তাকে সর্বনাম বলো অপেক্ষা...


    





 

Uploaded By: : নীলাব্জ চক্রবর্তী

Views : 1 times

Published On : 30-09-2023

Article Type : Article

Rating :

 
Build your own online magazine, free hosting of magazines cms system.
Your language is : [ ]